হোসেনপুরে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | হোসেনপুর
অক্টোবর ১২, ২০২৬
হোসেনপুরে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজাসহ হাতেনাতে আটকের পর দুলাল মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিত দুলাল মিয়া হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের মৃত সফুর উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল এবং বাংলাদেশ আনসার বাহিনীর সমন্বয়ে সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাসুরচর গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী দুলাল মিয়াকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন মাদকসেবী দুলাল মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ