হোসেনপুরে ভারী বর্ষণে সড়কে ভাঙন

বৃষ্টির মধ্যেই রাস্তা মেরামত করে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

এ.কে.এম. মোহাম্মদ আলী | হোসেনপুর
জুলাই ১৩, ২০২৬
বৃষ্টির মধ্যেই রাস্তা মেরামত করে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে পৌর সদরের ডাকবাংলো সড়কে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। পানির তোড়ে ভেঙ্গে গেছে সড়কের বিশাল অংশ।

সড়কে ভাঙনের ফলে এলাকার লোকজন ও পথচারিদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এছাড়া পৌর এলাকার হোসেনপুর-ঢাকা সড়কে দ্বিপেশ্বর পাঠান বাড়ি সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে পানি জমে বেহাল দশা।

এ রকম পরিস্থিতিতে সড়কে প্রতিদিনই কোন না কোন যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে।

ভুক্তভোগীরা এ বিষয়ে সড়ক ও জনপথ সংশিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সৃষ্টি কামনা করেছেন। তারা রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন।

বিষয়টি হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভার নজরে আসলে তিনি পৌর এলাকায় দ্বিপেশ্বর ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ও বর্ষণের ফলে ভাঙন কবলিত অংশ বৃষ্টির মধ্যেই পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত মেরামত করার নির্দেশ দিলে তাৎক্ষণিক ইট দিয়ে রাস্তার গর্ত ভরাট করে দিয়েছেন।

অন্যদিকে ভেঙ্গে যাওয়া ডাকবাংলো সড়কে ভেঙ্গে যাওয়া অংশে খুঁটি ও ফিতা দিয়ে নিরাপত্তা সতর্কতা কর্ডন করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা জানিয়েছেন, বৃষ্টি কমে আসলে বাস্তাটি মেরামত করা হবে।

এদিকে উপজেলার বিভিন্ন সড়ক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ