কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী বিদ্যুৎ দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ে দাখিল না করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সাময়িক বরখাস্ত করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে গত ৮ অক্টোবর বিদ্যুৎ দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বিদ্যুৎ দেবনাথকে ১১ অক্টোবর বিকাল ৪টার মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিলো।
কিন্তু বিদ্যুৎ দেবনাথকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের জবাব দাখিল করেননি।
এ পরিপ্রেক্ষিতে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।