কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আজিজুল হক

স্টাফ রিপোর্টার | রাজনীতি
নভেম্বর ৬, ২০২৬
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আজিজুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা শহরের নগুয়া এলাকার আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।

২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ উপলক্ষ্যে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হককে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।

এ সময় সদ্য বিদায়ী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, সাবেক জেলা আমীর মাওলানা তৈয়বুজ্জামান, সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম এবং জেলার মজলিসে শূরা সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জে গত ২২ অক্টোবর অনুষ্ঠিত রুকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। পরে গত ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে নবনির্বাচিত জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের নাম ঘোষণা করা হয়।

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক সর্বশেষ কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ