কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার | রাজনীতি
সেপ্টেম্বর ১, ২০২৬
কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের রথখলা এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে র‌্যালিটি বের করা হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এতে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও ইসমাইল হোসেন মধু, কিশোরগঞ্জ সদর ‍উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া বাহার, জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমীন সুলতানা কবিতা, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ প্রমুখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলা শহর।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজনীতি'র অন্যান্য খবর

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

সর্বশেষ