ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

স্টাফ রিপোর্টার | রাজনীতি
আগস্ট ১, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন'২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে জেলা শহরের শোলাকিয়া এলাকায় দলটির জেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, “জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা।”

প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৫-২৬ ইং সেশনের কমিটি বিলুপ্ত করে কে এম আনিসুজ্জামান কে সভাপতি এবং মাওলানা নোমান আহমাদ কে সেক্রেটারি মনোনীত করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন।

দলটির সদ্য সাবেক জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক ও শুরা সদস্য হাফেজ আব্দুল আউয়াল এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

রাজনীতি'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সর্বশেষ