৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আলোচকগণ আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অমিত কুমার পন্ডিত, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া, উপজেলা প্রকৌশলী মো. ফয়জুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া প্রমুখ।
আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ৭ ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তিনি উপজেলার প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের এ দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার নির্দেশনা দেন বলে তিনি জানান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।