ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টায় জেলা শহরের শোলাকিয়া এলাকার জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি কে এম আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য শেষে ২০২৭-২০২৮ সেশনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ।
ঘোষিত জেলা কমিটিতে সভাপতি কে এম আনিসুজ্জামান, সহ-সভাপতি এ বি এম ইমদাদুল্লাহ, মো. রুকন উদ্দিন ও মুহা. হাদিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী নূরুল ইসলাম, মুফতি ত্বোয়াসিন বিন মুজিব, মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, মুফতি আবু হানিফ ও মো. সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হুমায়ুন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. আলী আকবর মাস্টার, প্রশিক্ষণ সম্পাদক মাও. আহসানুল্লাহ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ আব্দুল আওয়াল, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা আব্দুস ছাত্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাও. শহিদুল্লাহ শহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম শাহিন, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহা. আবুল হাসান, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন, সহ-দপ্তর সম্পাদক মো. বাদল রহমান, সহ-অর্থ সম্পাদক মাও. ইমদাদুল্লাহ মাহবুব, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ইসমাইল মাস্টার, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন কাসেমী এবং সদস্য শফিকুল ইসলাম ফারুকী ও মাজহারুল ইসলাম।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শেষে নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম আনিসুজ্জামান।
পরে বিশেষ মুনাজাত করা হয়।