জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিঠামইনে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

বিজয় কর রতন | মিঠামইন
নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিঠামইনে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (৭ নভেম্বর) সকালে মিঠামইন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি মিঠামইন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আফতাব উদ্দিন ভূঁইয়া।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ভিপি মো. বাহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, কেওয়ারজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এরশাদুল হক, উপজেলা উলামা দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মিয়া, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও শোভাযাত্রায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ