কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় জেলার কটিয়াদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল কওমি মাদ্রাসায় উপজেলা যুবদলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির, কটিয়াদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল, মসূয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম হিমেল, মুমুরদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির মেম্বার, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লোহাজুরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপ্ন এবং উপজেলা প্রচার দলের সভাপতি লিংকন ভূঁইয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বেতাল কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান।
প্রসঙ্গত, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।