কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ১৭, ২০২৬
কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা শহরের হয়বতনগর এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া এবং কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি মাদরাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

তিনি মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সর্বশেষ