বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ভাড়াটে তিন খুনিসহ পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার | অপরাধ
জুলাই ১৯, ২০২৬
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ভাড়াটে তিন খুনিসহ পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় তিন ভাড়াটে খুনিসহ গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক সংগীতা ভট্টাচার্য্যের আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া পাঁচ আসামি হচ্ছে, বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)।

তাদের মধ্যে মো. হেলাল, মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিল এই তিনজন ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এছাড়া মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিলকে স্পিডবোটে করে পালিয়ে যাওয়ার চেষ্টায় সহায়তা করায় স্পিডবোট চালক আব্দুর রউফ এবং স্পিডবোট ভাড়া করা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ