কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২৯০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৬০) ও মোছা. হামিদা বেগম (৩৮) নামে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-৪৫১৬) তল্লাসি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই নারীর মধ্যে ফাতেমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী এবং মোছা. হামিদা বেগম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দীর আনিছ মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী ফাতেমা বেগম ও মোছা. হামিদা বেগমকে আটকের পর তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।