স্বেচ্ছাসেবী ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ২০২৬-২০২৮ সালের জন্য ৯ সদস্যের জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে রেজাউল হাসানাত নাহিদকে সভাপতি এবং সালেক হোসেন রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, অর্থ সম্পাদক মো. শাহজাহান সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক কাউসার আহমদ দুরন্ত এবং সার্ভিস ফি ও পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শারমিন মিশু।