কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | অপরাধ
অক্টোবর ৪, ২০২৬
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মো. জুয়েল বাঙ্গালী (৫০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মো. জুয়েল বাঙ্গালীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মো. জুয়েল বাঙ্গালী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রেশগাতি গ্রামের মৃত সাদেক বাঙ্গালীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নেতৃত্বে জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল রবিবার (৪ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল বাঙ্গালীকে আটক করা হয়।

এ সময় মোবাইল কোর্টের বিচারক প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ