১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

স্টাফ রিপোর্টার | শিক্ষা
জুন ১৬, ২০২৬
১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিক্ষাবৃত্তির নগদ টাকা এবং সম্মাননা হিসেবে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) এর কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক এম আব্দুল আজিজ।

গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের সহ-সভাপতি ও ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দারুস সালাম একাডেমী লন্ডনের প্রধান শিক্ষক ও দারুস সালাম মসজিদ লন্ডনের খতিব হাফেজ মোহাম্মদ এরশাদ উল্লাহ।

এতে অন্যদের মধ্যে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের কো-অডিনেটর জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আহসানুল হক জুয়েল, ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের ইংরেজি বিভাগের শিক্ষক ডালিম মাহমুদ অয়ন, মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ ছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী মৌরিন জাহান অতিথি ও প্রকৃতি দেবনাথ, কিশোরগঞ্জ জেলা শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারহান সাদিক ও দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার আব্দুল্লাহ আকন্দ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নাঈমুল ইসলাম সাদ ও মো. সাদিব ইসলাম, ষষ্ঠ শ্রেণির ছাত্র ইরফান সাদিক ও সাদমান হক আফরিদ এবং সপ্তম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান রোহান, তাড়াইল উপজেলার উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলিমুল ইসলাম তানজিল ও অষ্টম শ্রেণির ছাত্রী স্মৃতি মনি এবং কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পরশ মনি।

শিক্ষা'র অন্যান্য খবর

প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ