কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

কটিয়াদী প্রতিনিধি | কটিয়াদী
নভেম্বর ১, ২০২৬
কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ