প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

স্টাফ রিপোর্টার | শিক্ষা
সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

প্রথমবারের মতো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বুধবার (৯ সেপ্টেম্বর) ৪৫ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দিয়ে এই মেধাবৃত্তির সূচনা করা হয়।

এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবীবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমানের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আব্দুস সালাম আকন্দ।

এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তনুজা ইয়াসমিন।

অনুষ্ঠানে 'মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি' এ দুটি ক্যাটাগরিতে মোট ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে চার হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে তাদের বিভাগের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রতিবছর এ ধরনের মেধাবৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এর পরিধি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশের অগ্রযাত্রায় নিজেদের অবদান রাখার আহ্বান জানান।

প্রকৃত মর্যাদা বস্তুগত পুরস্কারে নয়, বরং মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ