কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | শিক্ষা
সেপ্টেম্বর ৭, ২০২৬
কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া ও জামায়াতের নবীন সদস্য সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছে বলে জানান কয়েকজন কৃতী শিক্ষার্থী।

শিক্ষা'র অন্যান্য খবর

সর্বশেষ