কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ৬, ২০২৬
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জে জনভোগান্তি নিরসনের জন্য ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে বুধবার (৩ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পুলিশ শহরের প্রধান সড়ক বটতলা থেকে পুরানথানা এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের নেতৃত্বে তিনজন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়াসহ জেলা পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নকর্মীরা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে পরিচালনা করা ব্যবসা প্রতিষ্ঠানের বাড়তি অংশ এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখল উচ্ছেদ করার পর বিভিন্ন প্রকার মালামাল পৌরসভার ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

অভিযানের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব শহর হিসেবে কিশোরগঞ্জকে গড়ে তোলার জন্য জেলা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানের আগে মোট তিনবার গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া দুইবার লিখিত নোটিশ এবং একবার মাইকিং করা হয়েছে। মোট ছয়বার সতর্ক করার পর বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। একদিকে রাস্তার পাশ ভ্যানগাড়ি ও অন্যান্য অবৈধ যানবাহনের দখলে, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও দোকানের কার্যক্রম ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। এটিকে আমরা ‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ বলছি। বুধবারের উচ্ছেদ কার্যক্রমে এ ধরনের অতিরিক্ত দখল অপসারণ করা হয়েছে।

এদিকে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তারা বলছেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফুটপাত ও রাস্তার অবৈধ দখলমুক্ত করা জনস্বার্থেই প্রয়োজন ছিলো। নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত রাখলে সাধারণ মানুষ সত্যিকার অর্থেই উপকৃত হবেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

সর্বশেষ