বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
অক্টোবর ১৫, ২০২৬
কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. মহসীন প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির।

অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৫জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। এর মধ্যে ৪ জনকে স্মার্ট সাদাছড়ি দেওয়া হয়।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

সর্বশেষ