মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্মআহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইন প্রমুখ আলোচনায় অংশ নেন।
প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা প্রমুখসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।