অফিসে যাওয়া হলো না মুক্তার হোসেনের

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
অক্টোবর ২৯, ২০২৬
অফিসে যাওয়া হলো না মুক্তার হোসেনের

মুক্তার হোসেন (৫৬) কিশোরগঞ্জ জেলা পরিষদের সিনিয়র অফিস সহায়ক। থাকতেন জেলা শহরের উকিলপাড়া এলাকায়। সেখান থেকেই নিয়মিত যেতেন কর্মস্থল শহরতলীর সতাল এলাকায় অবস্থিত জেলা পরিষদে।

বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। কিন্তু এদিন আর অফিসে যাওয়া হয়নি তার। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেছে তার জীবনপ্রদীপ।

সকাল ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহ রোডে পপুলার হাসপাতালের মোড়ে ঘটে দুর্ঘটনাটি। একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের মাঝে পড়ে বাইসাইকেল নিয়ে পড়ে মারা যান মুক্তার হোসেন।

নিহত মুক্তার হোসেন জেলার অষ্টগ্রাম উপজেলা সদরের অষ্টগ্রাম গ্রামের মন্নর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, মুক্তার হোসেন সকালে উকিলপাড়া এলাকার বাসা থেকে বেরিয়ে বাইসাইকেলযোগে জেলা পরিষদে যাচ্ছিলেন। পথে শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুই যানবাহনের ঠিক মাঝখানে পড়ে যান তিনি।

এতে মুক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পরিষদ পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান গভীর শোক প্রকাশ করেছেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

সর্বশেষ