কিশোরগঞ্জে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | অপরাধ
জুন ১, ২০২৬
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. ফায়জুল ইসলাম (৪৫), মো. বাবুল মিয়া (৪৫) ও মো. অসিম (২৮) নামে তিনজনকে হাতেনাতে গাঁজাসহ আটকের পর তাদেরকে মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল এবং নিলুফা আক্তার রুপা পৃথক মোবাইল কোর্টে তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে মো. ফায়জুল ইসলাম ও মো. বাবুল মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া মো. অসিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

তাদের মধ্যে মো. ফায়জুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের আক্কাস আলীর ছেলে, মো. অসিম একই গ্রামের মো. আবু কালামের ছেলে এবং মো. বাবুল মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চরপুমদী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ মো. ফায়জুল ইসলাম, মো. বাবুল মিয়া ও মো. অসিমকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করে।

পৃথক মোবাইল কোর্টে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল এবং নিলুফা আক্তার রুপা তাদেরকে জেল-জরিমানা করেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ