রাশিয়ায় সেনাবাহিনীর হাতে জিম্মি কিশোরগঞ্জের যুবক, উদ্বিগ্ন পরিবারের পাশে গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
মে ৩১, ২০২৬
রাশিয়ায় সেনাবাহিনীর হাতে জিম্মি কিশোরগঞ্জের যুবক, উদ্বিগ্ন পরিবারের পাশে গণঅধিকার পরিষদ

পরিবারে সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় গিয়ে সেখানকার সেনাবাহিনীর হাতে এখন জিম্মি অবস্থায় রয়েছেন কিশোরগঞ্জের যুবক আবু হানিফ। দীর্ঘদিন ধরে হানিফের কোনো নিশ্চিত খোঁজ না পাওয়ায় পরিবারটিতে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

রুশ সেনাবাহিনীর হাতে জিম্মি আবু হানিফ কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের মৃত সুরত আলীর ছেলে।

এ রকম পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবারটির পাশে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। আবু হানিফের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।

রবিবার (৩১ মে) বিকালে নেতৃবৃন্দ মানবিক দায়বদ্ধতা থেকে আবু হানিফের বাড়িতে গিয়ে তার পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এসময় আবু হানিফের পরিবারের লোকজন বর্তমান অবস্থা নিয়ে তাদের গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। দীর্ঘদিন ধরে হানিফের কোনো নিশ্চিত খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বলেও জানান তারা। এ ব্যাপারে পরিবারটি সরকারের সহযোগিতা চেয়েছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এসময় তিনি তাদের আশ্বস্ত করেন যে রাশিয়ায় আটকে পড়া আবু হানিফকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে এমন সংকটময় পরিস্থিতিতে পড়লে তার পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আবু হানিফের বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা এক শ্রেণির দালাল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিদেশে লোক পাঠায়। পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাওয়া যায় না। এমনকি তখন শারিরীক, মানসিক সহ আর্থিক ভাবে নানা হয়রানির শিকার হতে হয়।

এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনি, স্থানীয় সামাজিক সংগঠন বির্বতন সামাজিক সংস্থার সভাপতি ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

অষ্টগ্রামে নদীভাঙন: গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু, জনমনে স্বস্তি

অষ্টগ্রামে নদীভাঙন: গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু, জনমনে স্বস্তি

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের আরেক যুবক নিহত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের আরেক যুবক নিহত

সেবামুখী প্রশাসন গড়তে উদ্যোগী ছিলেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আসলাম মোল্লা

সেবামুখী প্রশাসন গড়তে উদ্যোগী ছিলেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আসলাম মোল্লা

গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কিশোরগঞ্জে এসডিএফ এর কর্মশালা

গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কিশোরগঞ্জে এসডিএফ এর কর্মশালা

কিশোরগঞ্জে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

কিশোরগঞ্জে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়

দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

সর্বশেষ