গুরুদয়াল সরকারি কলেজে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার | শিক্ষা
অক্টোবর ১৪, ২০২৫
গুরুদয়াল সরকারি কলেজে কর্মবিরতি

ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন।

জেলা শহরের প্রধান বিদ্যাপীট গুরুদয়াল সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ফলে এসব প্রতিষ্ঠানসমূহে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হয়।

গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের কলেজ ইউনিটের উদ্যোগে পালিত কর্মসূচিতে জেলা ইউনিটের সভাপতি গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান, সেক্রেটারি প্রফেসর গোলাম রব্বানী ও গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মেহেদী হাসান বক্তব্য রাখেন।

বক্তারা ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচিতে বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা ইউনিট এবং কলেজ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

শিক্ষা'র অন্যান্য খবর

এইচএসসির ফলাফল: ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

এইচএসসির ফলাফল: ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

প্রথমবারের মতো ৪৫ শিক্ষার্থী পেলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

সর্বশেষ