পিপলাকান্দি উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি এডভোকেট কাইয়ূম সাব্বিরকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | হোসেনপুর
অক্টোবর ১৩, ২০২৬
পিপলাকান্দি উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি এডভোকেট কাইয়ূম সাব্বিরকে সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী পিপলাকান্দি উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এডভোকেট কাইয়ূম সাব্বিরকে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এই সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকারিয়া কাজল, ছাত্রদল নেতা জমসেদ ও রাজিবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি এডভোকেট কাইয়ূম সাব্বিরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে এডভোকেট কাইয়ূম সাব্বির তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি বিদ্যালয়ের সুচারু পরিচালনা ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এলাকার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ