কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশন আরা চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনেক শিক্ষক/শিক্ষিকার অবসরজনিত কারণে বিদায় অনুষ্ঠান হলেও জনপ্রিয় এই প্রধান শিক্ষকা রৌশন আরা চৌধুরীর সহকর্মীরা তাকে আবেগঘন ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ সাইফুল ইসলাম।
মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাফুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর ড. আব্দুর রহিম, মিঠামইন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ আহমেদ, মিঠামইন বাজার বনিক সমিতির সভাপতি মো. শাহরীল আলম তপন, শিক্ষিকা হাবিবা আক্তার রিপা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল আমিন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, শিক্ষক নূরে আলম, অভিভাবক মো. ইয়াকুব আলী, শিক্ষক মো. সাহাবুদ্দিন ও ঝরেশ চন্দ্র দাস, অভিভাবক মো. তাজুল ইসলাম এবং ছাত্র/ছাত্রীদের মধ্যে জান্নাত ইশা ও নিরব আহমেদ অংকন বক্তব্য রাখেন।
শিক্ষক মাহবুব আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন রৌশন আরা চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা অবসর যাওয়া প্রধান শিক্ষিকা রৌশন আরা চৌধুরীকে চোখের জলে বিদায় জানান।