ভৈরবে আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

আফসার হোসেন তূর্জা | ভৈরব
সেপ্টেম্বর ২১, ২০২৬
ভৈরবে আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

হাজী তৈয়বুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম হারিছ।

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য জজ মিয়া, সমাজসেবক সোলাইমান মিয়া ও হেলাল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আফিকুল ইসলাম হারিছ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম-মৃত্যু সনদ প্রদান থেকে শুরু করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে চেয়ারম্যানের অনেক বড় দায়িত্ব রয়েছে। তাই ইউনিয়নবাসী ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে একজন সৎ, দক্ষ ও ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা উচিত।

আসন্ন নির্বাচনে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আফিকুল ইসলাম হারিছকে তাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জোরালো সম্মতি জানান।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ