ভৈরবে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | ভৈরব
সেপ্টেম্বর ১, ২০২৬
ভৈরবে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে পিয়ার আলম (৫৫), সাঈম কাজী (২০) ও জিদান মিয়া (২৪) নামে তিন ব্যক্তিকে ইয়াবা ও গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিতদের মধ্যে পিয়ার আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, সাঈম কাজীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিদান মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডিত পিয়ার আলম ভৈরবের কমলপুর আমলাপাড়ার মৃত শামছু মিয়ার ছেলে, সাঈম কাজী চণ্ডিবের এলাকার জিয়াউল কাজীর ছেলে এবং জিদান মিয়া কালিপুরের মো. সেলিম মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ভৈরবের কমলপুর আমলাপাড়া ও চণ্ডিবের এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পিয়ার আলম, সাঈম কাজী ও জিদান মিয়াকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হকের নিকট প্রসিকিউশন দায়ের করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক মোবাইল কোর্টের মাধ্যমে পিয়ার আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, সাঈম কাজীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিদান মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ