ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের শোলাকিয়ায় অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা এ.বি.এম. এমদাদুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি রোকন উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি সাদিকুল ইসলাম সাদেক।
সম্মেলনের প্রধান অতিথি মাওলানা এ.বি.এম. এমদাদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে মোহাম্মদ আরিফুল ইসলাম সভাপতি, মাওলানা হোসাইন আহমাদ শামীম সহ-সভাপতি এবং মোহাম্মদ আবু নাঈম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
পরে প্রধান অতিথি তাদের শপথ বাক্য পাঠ করান।