কিশোরগঞ্জে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেলেন সাদী

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
নভেম্বর ৭, ২০২৬
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেলেন সাদী

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে শনিবার (৭ নভেম্বর) সকালে নানা আয়োজনে জাতীয় যুব দিবসের সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী, ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন জাতীয় যুব পুরস্কার জেলা বাছাই কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এছাড়াও যুব দিবস উপলক্ষে ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় জেলায় দ্বিতীয় স্থান লাভ করায় পুরস্কার পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, সদর উপজেলার যুব উন্নয়ন কমকর্তা মাহবুব আলম, সহকারী যুব উন্নয়ন কমকর্তা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে তিন মাসের আবাসিক প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে “যুব উন্নয়ন পরিষদ” নামে একটি যুব কল্যাণমূলক সংগঠন তৈরি করে জেলায় যুুুব জাগরণে ব্যাপক ভূমিকা রেখেছেন যুব সংগঠক আমিনুল হক সাদী। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত যুব সংগঠনের ৫ শতাধিক সদস্যের একটি বিশাল টিম যুব কল্যাণে ও সমাজকর্মে কাজ করে যাচ্ছেন।

এ সংগঠনের মাধ্যমে ৩ হাজার বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় এনেছেন। এরমধ্যে ৩ শতাধিক যুবককে স্বাবলম্বী করে তুলেছেন।

এসব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন।

যুব সংগঠক আমিনুল হক সাদীর যুব উন্নয়ন পরিষদ নামের সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি যাবতীয় কার্যক্রম প্রশংসনীয়। সংগঠনের মাধ্যমে এলাকার বেকার যুব/যুব নারীদের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

এই সংগঠনের মাধ্যমে যুব প্রশিক্ষণ, শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে যুব নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখছে। সংগঠনটি বেকার যুবদের কর্মসংস্থানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে নতুন ক্ষেত্র তৈরি করে আসছে।

শিশু-কিশোর, যুব ও বয়স্কদের অবসর সময় কাটানো ও জ্ঞান বৃদ্ধির জন্য একটি আধুনিক মানের সুযোগ সুবিধা সম্বলিত ৫ হাজার বইয়ের বিশাল পাঠাগার রয়েছে।

যুব কল্যাণ ও সমাজ উন্নয়নমুলক কার্যক্রমে সংগঠনটি এগিয়ে আছে। যুব উন্নয়ন অধিদপ্তরের যাবতীয় কার্যত্রমে সংগঠনটি অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করে আসছে।

বেকার যুবদের নিয়ে যুব কল্যাণে ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যুব কল্যাণে অসামান্য অবদান রাখায় তিনবার জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক নিবাচিত হয়েছেন আমিনুল হক সাদী। এবারেও তিনি জেলায় শ্রেষ্ঠ সংগঠক মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ