কিশোরগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ মো. বিপ্লব হোসেন সেক (৫০) ও মো. জাকির হোসেন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
তাদের মধ্যে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. বিপ্লব হোসেন সেককে এবং ৩৫ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. বিপ্লব হোসেন সেক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত ইব্রাহিম সেক এর ছেলে এবং মো. জাকির হোসেন নোহার কান্দার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মাদকের ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের অবস্থান হলো ‘জিরো টলারেন্স নীতি’। মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।