কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ৪, ২০২৬
কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে ভক্তদের সমাগমের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব বিপ্লব চন্দ্র রায় নিমাইয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কঞ্চন, সিনিয়র সহ-সভাপতি ডা. জহরলাল রায়, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার সাহা গুরুদেব এবং শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শীতল কুমার সাহা।

আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ