কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

মাসুম পাঠান | কটিয়াদী
আগস্ট ২৭, ২০২৬
কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি চায়না খেলনা পিস্তল, তিন কিলোমিটার দূর পর্যন্ত কথা বলার একটি ওয়াকিটকি, আটটি মোবাইল, পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া (৩৫)কে আটক করে মোবাইল কোর্টে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাপ মিয়া আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানিয়াগ্রাম বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি বানিয়াগ্রাম গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে গোলাপ মিয়ার হার্ডওয়্যারের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি চায়না পিস্তল, ওয়াকিটকি, পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় গোলাপ মিয়াকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।

পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে গোলাপ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।

কটিয়াদী'র অন্যান্য খবর

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সর্বশেষ