সৌদি আরব থেকে দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমান্দবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত

আবু হানিফ | পাকুন্দিয়া
সেপ্টেম্বর ৪, ২০২৬
সৌদি আরব থেকে দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমান্দবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত

দীর্ঘ সাত বছর পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন সৌদি আরব প্রবাসী আলিফ আহমেদ চন্দন (২৪)। সেই স্বপ্ন বুকে নিয়ে দেশে ফেরার ফ্লাইট ধরতে ছুটেছিলেন বিমানবন্দর অভিমুখে।

কিন্তু বিমানে আর চড়া হয়নি তার। বিমানবন্দর এলাকার শিকার হন সড়ক দুর্ঘটনার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আলিফ আহমেদ চন্দন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘটে হৃদয় বিদারক ঘটনাটি।

নিহত আলিফ আহমেদ চন্দন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মরুরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

তার মৃত্যুর সংবাদ জানাজানি হওয়ার পর থেকে পরিবারটিতে মাতম চলছে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠেছে এলাকার পরিবেশ।

পারিবারিক সূত্র জানিয়েছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় সাত বছর আগে সৌদি আরবে যান আলিফ আহমেদ চন্দন। সম্প্রতি দেশে আনার পরিকল্পনা করে সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একটি ফ্লাইটে করে দেশে ফেরার কথা ছিল তার। নির্ধারিত ফ্লাইট ধরতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন আলিফ। কিন্তু বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলিফ।

দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারের কাছে এ দুর্ঘটনার খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে আসে। আলিফের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্বজনেরা জানান, দীর্ঘ সাত বছর পর আলিফের দেশে ফেরার খবরে পরিবারে ছিল আনন্দের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর শোক ও বেদনায়।

নিহত আলিফের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পাকুন্দিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি প্রদান, সংবর্ধিত ৬৬ কৃতী শিক্ষার্থী

পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি প্রদান, সংবর্ধিত ৬৬ কৃতী শিক্ষার্থী

যুব অধিকার পরিষদ নেতার ব্যক্তিগত উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার

যুব অধিকার পরিষদ নেতার ব্যক্তিগত উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার

পাকুন্দিয়ায় এলজিইডি’র শ্রমিকদের সঞ্চয়ের ২৭ লাখ টাকার পে-অর্ডার চেক বিতরণ

পাকুন্দিয়ায় এলজিইডি’র শ্রমিকদের সঞ্চয়ের ২৭ লাখ টাকার পে-অর্ডার চেক বিতরণ

শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল করিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল করিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

সর্বশেষ