সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

মাসুম পাঠান | কটিয়াদী
আগস্ট ১৯, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির জিজান শহরে ডিউটিরত অবস্থায় ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রুবেল। সেখানে ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের বন্ধু রুবেল আহমেদ রানা জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) জিজান শহরে ডিউটিরত অবস্থায় একটি ট্যাংকার রুবেলকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, এক ছেলে এবং বৃদ্ধ বাবা-মা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

নিহত রুবেল মিয়ার স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। এখন অন্তত তাঁর মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই। আপনজনদের উপস্থিতিতে তাঁকে দাফন করতে চাই।

প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রুবেলের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন স্ত্রী রিমা আক্তার।

কটিয়াদী'র অন্যান্য খবর

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

সর্বশেষ