কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।