কিশোরগঞ্জে ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২১, ২০২৬
কিশোরগঞ্জে ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। শুক্রবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের পুরান থানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী এই শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নেন ছাত্র মজলিসের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন ও খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

শিক্ষা সভায় কর্মসূচির মধ্যে ছিল কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, দারসে কুরআন, হাতে কলমে শিক্ষা, নির্ধারিত বিষয় মুখস্থকরণ, বিষয় ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়েতি বক্তব্য, দোয়া-মোনাজাত ইত্যাদি।

সমাপনী পর্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা অলীউর রহমান, সাবেক জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, সাবেক জেলা সেক্রেটারি শামীম আহমাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি প্রভাষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম মুকিত প্রমুখ।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ