মিঠামইনে পুকুরে ডুবে সহোদর ভাই–বোনের মৃত্যু

বিজয় কর রতন | মিঠামইন
জুলাই ২৯, ২০২৬
মিঠামইনে পুকুরে ডুবে সহোদর ভাই–বোনের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে রিফাত মিয়া (৪) ও সাফা আক্তার (২) নামে দুই শিশু মারা গেছে। তারা সহোদর ভাই-বোন।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর এ ঘটনাটি ঘটে। তাদের বাবার নাম রুবেল মিয়া।

স্থানীয়রা জানান, বুধবার (২৯ জুলাই) সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে ছোটবোন সাফাকে নিয়ে রিফাত খেলা করছিলো।

এক পর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পুকুরে নামে রিফাত। কিন্তু উভয়েই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুকুর থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদেরকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয়কেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গিয়েছিলো।

মিঠামইন থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ