কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুলাই ১১, ২০২৬
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

প্রবাসে থেকে দলীয় কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে অবদান রাখায় কিশোরগঞ্জে পাঁচ নেতাকে সংবর্ধনা দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। গণঅধিকার পরিষদ (জিওপি) কিশোরগঞ্জ জেলা শাখা শহরের পুরানথানা টিনপট্টি এলাকার দলীয় কার্যালয়ে বুধবার (১ জুলাই) দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধিত নেতারা হলেন, গণঅধিকার পরিষদ (জিওপি) কিশোরগঞ্জ জেলা শাখার সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আর কে রাকিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুলু হোসেন এবং গণঅধিকার পরিষদ (জিওপি) হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন।

তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র যুব শ্রমিক তথা গণঅধিকার পরিষদ জিওপি সমন্বয়ক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ (জিওপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মু. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম বাকি ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ।

এতে অন্যদের মধ্যে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সরকার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ