কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে মাছ ধরার বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।
উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং তাড়াইল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহায়তা করেন।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযান শেষে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে অবৈধ জালগুলো ধ্বংস করা হয়।