তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জানুয়ারী ৬, ২০২৬
তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের জন্য ২১ সদস্যের একটি আইনী সহায়তা টিম গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এই আইনী সহায়তা টিমের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আশরাফ জালাল খান মননকে।

এডভোকেট আশরাফ জালাল খান মনন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। তার পিতা এডভোকেট আরফান উদ্দিন খান একজন সুপরিচিত আইনজীবী ও রাজনীতিবীদ।

এডভোকেট আশরাফ জালাল খান মননের পূর্বসূরীরা বনগ্রাম ইউনিয়নে প্রায় ৯৫ বছর ধরে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে খান পরিবারের সম্মান ও মর্যাদা উর্ধে তুলে রেখেছেন।

ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে এডভোকেট আশরাফ জালাল খান মনন সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে ফ্যাসিস্ট সরকারের হাতে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং অসংখ্য গায়েবি ও মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। এসব মামলায় তিনি অন্যায়-অবিচারের শিকার হলেও অটল থেকেছেন গণতান্ত্রিক আন্দোলনে।

তিনি বহুবার পুলিশের দমন-পীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনে রাজপথে তাঁর উপস্থিতি সবসময় ছিল চোখে পড়ার মতো। তিনি আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নিজেকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জুলাই ২৪ এর আন্দোলনে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্দেশক্রমে ঢাকার বিভিন্ন স্থানে উপস্থিত থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ডাক পান কেন্দ্রে। দল ও নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল থেকে মনোনয়নবঞ্চিত হওয়ার পরও দলীয় প্রার্থীর পক্ষে এলাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

এবার দলের শীর্ষ নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে ভূমিকা রাখার সুযোগ পেলেন এডভোকেট আশরাফ জালাল খান মনন। তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর জন্য গঠিত আইনী সহায়তা টিমের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নতুন প্রজন্মের এই যুবনেতা।

২০০০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন। ইউনিট পর্যায় থেকে নেতৃত্ব দেওয়া শুরু করে থানা, মহানগর এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলে নিজের অবস্থান তৈরি করেন।

ছাত্রদলের পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। তিনি ছিলেন আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সর্বপ্রথম নির্বাচিত সভাপতি।

তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটে ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতেও তিনি ইতোপূর্বে নির্বাহী সদস্যের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করেছেন।

এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আজীবন সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন "লিগ্যাল এইড সেল" কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘ ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের নিপীড়নমূলক মিথ্যা মামলার শিকার বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীদের প্রত্যক্ষভাবে আইনী সহায়তা দিয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ