কিশোরগঞ্জে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ৬, ২০২৫
কিশোরগঞ্জে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ আরমান রোড থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি স্টেশন রোড, মডেল থানা, কালীবাড়ি মোড়, আখড়া বাজার, ঈশাখাঁ রোড, গৌরাঙ্গবাজার হয়ে শহীদী মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মজিবুর রহমান।

এতে সাবেক জেলা সভাপতি ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খান, জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালি ও সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ