ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বাজিতপুর-নিকলী সড়কে নেতাকর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | রাজনীতি
নভেম্বর ২২, ২০২৫
ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বাজিতপুর-নিকলী সড়কে নেতাকর্মীদের মানববন্ধন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। এবার এই আসনের দুই উপজেলা বাজিতপুর ও নিকলীর সড়কে সড়কে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘন্টা সড়কে অবস্থান করে ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। বাদ যাননি নারী কর্মীরাও। তারাও পাশাপাশি দাঁড়িয়ে ইকবালকে মনোনয়ন দেওয়ার পক্ষে আওয়াজ তুলেন।

বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্ট ছিলো ‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, ‘এই আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি স্লোগানে মুখরিত।

বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এই মানববন্ধন কর্মসূচিটি ছিলো শনিবার (২২ নভেম্বর) জেলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা।

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে এখনো দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এই ‍দুই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতূহলের অন্ত নেই।

এর মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে এই আসনে দলটির হাল ধরে রেখেছেন তিনি। স্বভাবতই আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ইকবালের পক্ষে সরব দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) এর মানববন্ধন কর্মসূচিতে বাজিতপুর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য ইফতিখার হায়দার ইফতি প্রমুখসহ অঙ্গসংগঠনের নেতারা। অন্যদিকে নিকলীর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলার বিএনপি'র নেতা-কর্মীদের সুখে-দুঃখে সাথে ছিলেন এবং রয়েছেন। কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপি'র সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। এই আসনটি বিএনপি'র দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে বিএনপি’র প্রাণপুরুষ শেখ মজিবুর রহমান ইকবাল। এ আসনের জনগণ বিএনপি'র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না তৃণমূলসহ নেতাকর্মীরা।

তাই অবিলম্বে এ আসনে দলীয় প্রার্থী হিসেব শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার জন্য নেতাকর্মীরা বিএনপি'র হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন।

রাজনীতি'র অন্যান্য খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

সর্বশেষ