স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
সেপ্টেম্বর ৩, ২০২৫
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের পুরানথানা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ভিপি নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সরকার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ