জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুলাই ১৬, ২০২৫
জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা

জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে 'গণপদযাত্রা' করেছে গণধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের নেতৃত্বে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের পুরানথানা থেকে গণপদযাত্রা শুরু হয়।

এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশে আবু হানিফ ছাড়াও দলের জেলার নেতারা বক্তব্য দেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আজকে গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ ও হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। দুপুরে সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে নিষিদ্ধ  আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ। আমরা এই হামলার নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোন ভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ এতোদিন সুখে ছিল, আজকের হামলার পর এই মাশুল আওয়ামী লীগকে দিতে হবে। ছাত্র জনতা সকল রাজনৈতিক দলকে নিয়ে সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে।

আবু হানিফ বলেন, আজ সেই ঐতিহাসিক ১৬ই জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিমরা এই দিনে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের সেই ত্যাগের ফলে এই আন্দোলন আরও বেগবান হয় যোগ হয় নতুন মাত্রা, যার শেষ পরিণতি ফ্যাসিস্ট হাসিনার পতন।

জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর হলেও এখনও জুলাই আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব হয়নি। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ধারার পরিবর্তনের কোন লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সংস্কারের দৃশ্যমান কোন অগ্রগতিও নাই। এখনও পরাজিত শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে, এর জন্য দায়ী প্রশাসনের নীরবতা। জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি নাই।

আরেকটা বিষয়, রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে জুলাই শহীদদের ত্যাগের কথা ভুলে গেছে। দলগুলো নিজেদের ক্ষমতার লড়াই একে অপরের বিরুদ্ধে কথা বলছে। রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয়।ভিন্ন মত থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা যেন সংঘাতে রূপ না নেয় সেটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল গুলোর এই বিরোধে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই এমন পরিস্থিতি তৈরি করা যাবে না,যাতে আওয়ামিলীগ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয়। আওয়ামিলীগের প্রশ্নে আমাদের জুলাইয়ের ঐক্যের পুনরাবৃত্তি ঘটাতে হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে আগামীর নির্বাচন হবে ব্যতিক্রম। এই নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার রয়েছে, এই তরুণ ভোটার আগামীর নির্বাচনে ভোটের হিসাব পাল্টে দিবে। দেশের মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তাদের চরিত্র কেমন জনগণ তা জানে। ক্ষমতা ও পেশিশক্তির রাজনীতি জনগণ আর দেখতে চায় না। আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, এক বছরও গণহত্যার আসামিদের আটক করা হয়নি। এর দায় প্রশাসন কোন ভাবে এড়াতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। আওয়ামী লীগকে বিচারের আগে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল, আলহাজ্ব শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল, ইমরান হাসান, অর্থ সম্পাদক আশিকুর রহমান মাহফুজ, সহ-আইন সম্পাদক ফজল মোল্লা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ