স্বৈরাচারের দোসর, দাগি, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপি’র সদস্য হতে পারবে না: শরীফুল আলম

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুলাই ১০, ২০২৫
স্বৈরাচারের দোসর, দাগি, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপি’র সদস্য হতে পারবে না: শরীফুল আলম

কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপি’র সদস্য হতে পারবে। তবে কোন দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবে না।

কিশোরগঞ্জে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. শরীফুল আলম এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

মো. শরীফুল আলম বলেন, বিএনপি’র এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

এতে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, এডভোকেট শরীফুল ইসলাম ও রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান, করিমঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমুখসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকে ঘিরে বিএনপি নেতাদের প্রাণচাঞ্চল্য দেখা দেয়। পরে নতুন সদস্য ও পুরাতন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ