বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তারেক রহমানের আছে: ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ১১, ২০২৫
বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তারেক রহমানের আছে: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন। আমি আশা করবো, ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সাথে।

আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করবো, তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব।

বুধবার (১১ জুন) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সনে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ১৮ সনে শেখ হাসিনা তার বাপের নামে শপথ করে বলছে, ফেয়ার ইলেকশন দিবো। কিন্তু ইলেকশনের দিন দেখা গেলো, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাইতের এমপি বানাইলো। আর ২৪ সনে আমি আর ডামির ইলেকশন হলো।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেন, আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।

বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বিকাল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানস্থল।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ