আওয়ামী লীগকে ফেরাতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: আবু হানিফ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ১০, ২০২৫
আওয়ামী লীগকে ফেরাতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের শাস্তি হওয়ার আগে এই দেশের মানুষ রাজনীতি করার অধিকার দিবে না।

আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগকে ফেরাতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এই দেশের মানুষ এসব ষড়যন্ত্র কখনোই সফল হতে দিবে না।

মঙ্গলবার (১০ জুন) নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ কর্মসূচি শেষে বক্তব্যে আবু হানিফ এসব কথা বলেন। বিকালে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও যশোদল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে তিনি জনসমর্থন প্রত্যাশা করেন।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আওয়ামী লীগের সময় তারা বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিলো। ফলে বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তার করে। জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলো না ভারতের বিরুদ্ধেও ছিল।

এখন এই সরকারের কোনো কোনো উপদেষ্টা পশ্চিমাদের হয়ে কাজ করছে। আগে ভারতের আধিপত্য ছিলো এখন পশ্চিমাদের আধিপত্য রয়েছে, পরিবর্তন এইটুকুই।

আমাদের অবস্থান এই আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে আধিপত্য থাকবে এই দেশের জনগণের, অন্য কোনো দেশের আধিপত্য জনগণ মেনে নিবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছিলো, তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অনেকেই শেল্টার দিচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জেও ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলো আওয়ামী লীগ। কিন্তু সেই ডেভিলদেরকে নতুন দল ও পুরাতন দলের নেতারা শেল্টার দিচ্ছে।

অনেক নেতারা বলছে, অমুক তার আত্মীয়, তমুক তার আত্মীয় এসব বলে প্রশাসনকে ম্যানেজ করছে। বাস্তবে আওয়ামী লীগের এসব ডেভিলদের কাছ থেকে মূলত বড় অংকের টাকা নিয়ে সমঝোতা করে তাদেরকে রক্ষা করছে।

আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সে সকল ডেভিলদের যেন আটক করা হয়।

কর্মসূচিতে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

সর্বশেষ